লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে এক ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রধানকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত ১০টায় চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী রাস্তার মাথায় পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে মাওলানা আবদুল আহাদ (৪৫) কে আটক করে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার জানায় শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (১২) কে অভিযুক্ত শিক্ষক তার কামরায় ডেকে নেন। সেখানে তাকে জড়িয়ে ধরে বলাৎকারের চেষ্টা করে। পরের দিন ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে তার পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানিয়দের অবহিত করলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানিয়রা অভিযুক্তকে আটক করে। ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মান্দারী বাজার এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে অভিযুক্ত মাওলানা আবদুল আহাদ গ্রেফতার করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আমরা অভুযুক্তকে আটক করেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: