চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার ঈদ

স্টাফ রিপোর্টার | ২ মে ২০২২ ০৬:৩২ আপডেট: ১ আগস্ট ২০২৬ ০০:৪৩

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২ মে ২০২২ ০৬:৩২

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ চাঁদ দেখা না যাওয়ায় রোজা হবে ৩০টি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঢাকা, ০১ মে (নাগরিকজার্নাল.কম)//এসএইচএফ




আপনার মূল্যবান মতামত দিন:


Top