03/09/2026 চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জামায়াতের আর্থিক সহায়তা
স্টাফ রিপোর্টার
৮ মার্চ ২০২৬ ২২:৪৯
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে কামারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া।
রোববার (৮ মার্চ) কামারহাট বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।