160

08/06/2026 চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়

চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট ২০২৬ ১৪:১৪

শাহাদাত হোসেন ফাহিম, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।  মঙ্গলবার (৪ আগষ্ট)  রাতে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি  মো: আবদুল নুর অনুষ্ঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "সাংবাদিকরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের প্রত্যাশা সরকারের কাছে পৌঁছে যায়। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক।" তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তাঁদের পেশাগত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, "প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও প্রশাসন সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করবে।"

সভাপতির বক্তব্যে আবদুন নুর বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে ক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানে মাননীয় মন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা ও পেশাগত সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরলে প্রধান অতিথি তা মনোযোগ সহকারে শোনেন এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সহিদ ও ডা. শহীদ উল্যাহ স্বপন। সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: